দু'আ, রুকইয়াহ ও তাসবীহ
দু'আ ঘুরে দেখুন ও খুঁজুন, প্রিয়গুলো রেখে দিন, রুকইয়াহর তিলাওয়াত শুনুন, আর যিকির গুনুন।
দু'আ খুঁজুন
“দ্রুত প্রবেশ” থেকে “দু'আ ও রুকইয়াহ”, তারপর “দু'আ” চাপুন। ক্যাটাগরি অনুযায়ী দৈনন্দিন দু'আ দেখুন, অথবা “অধ্যায় অনুযায়ী সব দু'আ দেখুন” চাপুন।

শব্দ, সূত্র, বা দু'আর নম্বর দিয়ে খুঁজুন — ইংরেজি বা বাংলা সংখ্যায়।
দু'আয় থাকে আরবি, উচ্চারণ ও অনুবাদ, অডিওর জন্য প্লে বোতামসহ। উপরের তীর দিয়ে আগের বা পরের দু'আয় যান। বড় দু'আ কয়েক ভাগে ভাগ করা, আর প্রতিটি ভাগ আলাদা করে শোনা যায়।

দু'আ রেখে দিতে বুকমার্ক আইকনে চাপুন। রাখা দু'আগুলো “বুকমার্ক করা দু'আ”-তে থাকে, আর নিজের ক্যাটাগরিতে সাজিয়ে রাখা যায়।
রুকইয়াহ
“দু'আ ও রুকইয়াহ”-তে “রুকইয়াহ” বেছে নিন। “অধ্যায়” ট্যাবে রুকইয়াহর দু'আ। “তিলাওয়াত” ট্যাবে শোনার জন্য পূর্ণ তিলাওয়াত, দৈর্ঘ্যসহ। কোনো তিলাওয়াতের একাধিক সংস্করণ থাকলে একটি বেছে নেন, আর তার ডাউনলোডের আকার দেখায়।

তাসবীহ গণনা
“দ্রুত প্রবেশ” থেকে “তাসবীহ” চাপুন। একটি যিকির বেছে নিন — সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি — আর মোট সংখ্যা ঠিক করুন।
“গণনা করতে চাপুন” বোতাম চাপুন। শব্দ ও কম্পন চালু বা বন্ধ রাখা যায়। সংখ্যা পূর্ণ হলে অ্যাপ অভিনন্দন জানায় আর “সাম্প্রতিক”-এ যোগ করে।
